রাজধানীর গুলশানের ডায়মন্ড স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী রোববার (২৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুলশান-২ এর গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মোছা. মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), মো. সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।
গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।