তিনজন সচিবের দপ্তর বদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা হলেন—রফিকুল আই মোহাম্মদ, শওকত রশীদ চৌধুরী ও এ জে এম সালাহউদ্দিন নাগরী।
তাদের মধ্যে রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এতদিন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত ছিলেন।
আর শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। এতদিন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ছিলেন তিনি।
এ ছাড়া, এ জে এম সালাহউদ্দিন নাগরীকে পদায়ন করা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে। এর আগে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।