Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হচ্ছেন। বর্তমানে তারা বঙ্গভবনের দরবার হলে অপেক্ষা করছেন। 

ExecutiveBranch

 

নতুন মন্ত্রী হওয়ার আলোচনায় আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী হচ্ছেন। 

Politics(Right)

 

নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি। এদিকে বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন রাষ্ট্রপতি নিজের শপথের পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।