Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারে নাই। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একশ আশি দিনের যে বাধ্যবাধকতা ছিল তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয় নাই। জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা। 

 

‎শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়েতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‎‎ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. শওকত আলী হাওলাদার। 

 

 

আরও বক্তব্য দেন- মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি অলিউল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শ্রমিক নেতা আলহাজ আমীরুল হক, মাহবুব ইসলাম, যুব নেতা হাফেজ ইকবাল, মুফতি নিজাম উদ্দিন, ডাক্তার মো. মুজিবুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আলহাজ আমিনুল হক তালুকদার, আলহাজ আলাউদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, রাকিবুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।