Image description

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

(১৪ আগস্ট) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়।

 

কোস্টগার্ডের মিডিয়া সেল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি সেখানে পৌঁছানোর পর জাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

 

বিস্তারিত আসছে...