Image description

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার অবশিষ্ট মেয়াদ বাতিল আদেশ আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ২০২৫ সালের গত ১ জুলাই থেকে তিনি ২ বছরের জন্য নিয়োগ পান। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক তা এ নিয়োগ বাতিলের আদেশ জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আক্তার হোসেন। গত ১ জুলাই থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। তার চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ ছিল ২য় বছর।

ড. আকতার হোসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিষয়ে নীতিগত পরামর্শ দেন। এ পদ অর্থনৈতিক নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

ড. আকতকর হোসেন একাধারে প্রথিতযশা শিক্ষক, গবেষক এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত অর্থনীতিবিদ।

ড. আকতার হোসেন প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।

ড. আকতার হোসেন ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনা করেন।


শীর্ষনিউজ