Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

আজ বুধবার শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়।

 

 

 

নোটিশ অনুযায়ী, গত ২ আগস্ট ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে উত্থাপিত সমকামিতার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর ভিত্তিতে আফিফ হাসান নীরব ও আরিফুল হক শুভর আবাসিক সিট বাতিল করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে থানায় দেয় হলটির শিক্ষার্থীরা। পরে মুচলেকায় মুক্তি পায় ওই শিক্ষার্থী।