২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি, তিনিই সিদ্ধান্ত নেবেন।’
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ। এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়।
নুরুল ইসলাম মনি বলেন, গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে লাইভ টেলিকাস্ট করা হবে গণমাধ্যমে।