Image description

২০ আগস্ট বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে সংসদ অধিবেশন কক্ষে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

নির্বাচনের কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের সময় ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়। এ প্রক্রিয়ায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও যুক্ত রয়েছেন।

শীর্ষনিউজ