Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে অনলাইন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই সংসদ সদস্য বলেছেন, এই ঘটনায় তাঁর কোনো অনুশোচনা নেই।

সাকিব আরও জানান, সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে হত্যা মামলাসহ সব ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

গণহত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে সাকিব বলেন, ‘আমাদের ক্যাপ্টেন (হাসিনা) যা বলেন, আমরা তা-ই অনুসরণ করি।’

সাকিবের এসব বক্তব্য ও দেশে ফেরার ইচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী সরকারের সদস্য হওয়ার পরিণতিই সাকিবকে এখন ভোগ করতে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে সাকিবের জন্য আগের সেই সমর্থন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই। আইনের দৃষ্টিতে সাকিব আল হাসান একজন অভিযুক্ত ব্যক্তি, তাই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে।’