সরকার লুটেরা অলিগার্কদের স্বার্থকে জনগণের ওপর স্থান দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।
সরকারের উদ্দেশে মাহফুজ আলম তার পোস্টে বলেছেন, ‘জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে। স্বল্প মেয়াদে লাভ আর স্থিতির আশায় জনগণের বিরুদ্ধে যাবেন না। ভালো উদ্যোগগুলো জনগণকে আস্থায় নিয়ে বাস্তবায়ন করুন।’
তিনি আরও বলেছেন, ‘স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা ও শিল্প খাতসমূহ জনগণের স্বার্থ বিকিয়ে লুটেরাদের হাতে তুলে দেওয়া বন্ধ করুন।’