Image description

বিএনপি সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিটিএফ) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, এই সরকারের মধ্যে স্বৈরাচার হওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও একাধিকবার তারা সেই চেষ্টা করেছে। তবে জনগণের আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী শেষে এ মন্তব্য করেন তিনি।

 

 

 

দ্রুততম সময়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বললেন, ‘আমাদের রাষ্ট্র সংস্কারের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২টা ভোটে অংশগ্রহণ করলেও গণভোটের রায় উপেক্ষা করেছে বর্তমান সরকার। তারা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা না করে সব জায়গায় দলীয়করণ করছে।’

শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, আওয়ামী লীগকে ভারত সরকার সহোযোগিতা করছে। সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনারকে ডেকে এর কারণ জানতে চাওয়া।

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে নাহিদ ইসলাম বলেছিলেন, জুলাই গণভ্যুত্থানের ২ বছর। জুলাই অভ্যুত্থান নিয়ে যেই আলোকচিত্র প্রদর্শনী তা দেখেছি। জুলাই আসলে শেষ হয়নি। আলোকচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্খা রাষ্ট্র সংস্কার, তা বাস্তবায়ন হয়নি।