Image description

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের একটি আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 

ভিডিওটিকে এআই জেনারেটেড দাবি করে ১ আগস্ট দুপুরে এম নাসের রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করেন।

 

তবে অনলাইন মিডিয়া, বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ভিডিও এবং ছবি উভয়টিই অরিজিনাল, এআই-জেনারেটেড নয়।

ছবি ও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে আলো এবং ছায়ার যে অবস্থান দেখা যাচ্ছে, তা একটি স্বাভাবিক ছবির মতোই। বাম ও ডান পাশের উভয় অবয়ব এআই ছবির বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না।

 

পাশাপাশি, ভিডিওটির পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তির নড়াচড়া (Movement), আলোর ছায়া, শারীরিক গঠন ইত্যাদি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি এআই-জেনারেটেড ভিডিও নয়। 

 

আলোচ্য ছবি ও ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি করা কন্টেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

এছাড়া এআই শনাক্তকরণ প্রযুক্তি SynthID ও হাইভ মডারেশনসহ একাধিক এআই শনাক্তকরণ টুলস দিয়ে যাচাই করে দেখা যায় ছবি-ভিডিও কোনটিই এআই দিয়ে তৈরি নয়। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে টেবিলের উপর একটি মাস্ক পড়ে থাকতে দেখা যায় যেটি অন্যত্র একটি অনুষ্ঠানে পরতে দেখা যায় এমপি নাসেরকে।

 

অনলাইন মিডিয়া, বেঙ্গল লেন্স এর যাচাইয়ে ছবি ও ভিডিও এআই দিয়ে তৈরির কোন প্রমাণ খুঁজে পায়নি।