Image description

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) ড. মোহাম্মদ কামরুজ্জামানকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই নিয়োগের মাধ্যমে তার চাকরি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এতদিন জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক ছিলেন।

 

 

 

একইদিন বাংলাদেশ শিপিং করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ফজলার রহমান।

তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. মাহমুদুল মালেককে নৌবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।