Image description

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত চার সদস্য নিহত হয়েছেন। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, হামলায় নিহতদের পরিচয় বা কোথায় এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কয়েকটি কফিনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ওই ছবির সত্যতা বা সেটি হামলায় নিহত আইআরজিসি সদস্যদের মরদেহ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।