শাপলা চত্বর গণহত্যা মামলার ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগপত্র) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করা হয়েছে।
আজ সোমবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন জমা করা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আজই তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
এ মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজসহ অনেক আসামি রয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।