Image description

চাকরির ক্ষেত্রে কিংবা সামাজিক কোনো প্রোগ্রাম— যেখানেই হোক না কেন, আমরা যদি আওয়ামী লীগের মতো একই পথে হাঁটি তাহলে মানুষ আমাদের কখনো বিশ্বাস করবে না। জবাবদিহির ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাব। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। শহরের একটি রেঁস্তোরায় জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়।

তিনি বলেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশে আমাদের পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দলকে আপনারা দেখছেন। ১৭ বছরতো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কথায় যেন কেউ আহত না হন, মনে কষ্ট না পান। নেতাকর্মীদের আমরা বারবার তা স্বরণ করিয়ে দিই।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় দলের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।