Image description

সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানার আবেদন করা হয়েছে। রোববার সকালে এ আবেদন করা হয়।

জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যা করা হয়।

শাইখ আসহাবুল ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।