রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা এখনও সংকটাপন্ন।
গতকাল শনিবার এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর। তিনি বলেছেন, ‘স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার সফলভাবে সস্পন্ন করেছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।’
‘চিকিৎসকদের ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি। তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।’
আবীর বললেন, স্যারের দুই ছেলেই বিদেশ থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক স্যারের চিকিৎসকদের কথা বলছেন এবং স্যারের খোঁজখবর রাখছেন।
এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন।