রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্ত দেখে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দৃশ্য দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মতিঝিলের মেট্রো এলাকায় অর্থ্যাৎ ঢাকা চেম্বারস অব কমার্স সামনের সড়কে এ বোমা সদৃশ দৃশ্য দেখা যায়। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
বোমা সদৃশ বস্তুকে ঘিরে পুলিশের ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদকে কল দিলে তিনি ফোনটি কেটে দেন।