Image description

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ফেসবুকে সমালোচনামূলক স্ট্যাটাস দিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুতা মিতু। স্ট্যাটাসে তিনি ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে পরবর্তী নির্বাচনে সফল ইঞ্জিনিয়ারিং করার বন্দ্যোবস্ত বলে অভিযোগ আনলেন।

স্ট্যাটাসে মিতু লিখেছেন, ‘৬ মাস পর তীক্ষ্ণ বুদ্ধিতে রাষ্ট্রপতি অপসারণ মানে হলো আগামী নির্বাচন নিজেদের রাষ্ট্রপতির আন্ডারে করে আরও সফলভাবে ইঞ্জিনিয়ারিং করা।’

এদিকে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বিকাল সাড়ে ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।