সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
কেউ কেউ দাবি করছেন, ভিডিওটি আসল। আবার কেউ বলছেন, কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিওটি বানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কয়েকটি অংশে দেখা যায়, নারীসহ এমপি গাজী নজরুল ইসলাম একটি কক্ষে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ভিডিও নিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকেও কোনো তথ্য জানায়নি।