Image description

জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।

 

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নূর আলম হাসান। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন যাবের বিন নূর, যিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা বুশরা তমি ও তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ। প্রধান সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল করিম তানজিলকে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।