Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে সুন্দর রাখতে হলে বৃক্ষরোপন করতে হবে, পাশাপাশি যত্ন নিতে হবে। সন্তান বড় হয় তখন আপনার বুকটা আনন্দে ভরে ওঠে, তেমনি গাছটি বড় হলে আপনি একইরকম আনন্দ পাবেন।

সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।