Image description

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন। নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই মোট আট দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

 

প্রথম দফায় টানা চার দিনের ছুটি

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

 

এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ থেকে ৮ আগস্ট (বুধবার থেকে শনিবার) পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া যাবে। কারণ ৭ ও ৮ আগস্ট যথাক্রমে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি।

 

দ্বিতীয় দফায়ও টানা চার দিনের সুযোগ

 

আগস্টের শেষ সপ্তাহে, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

 

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৬ থেকে ২৯ আগস্ট (বুধবার থেকে শনিবার) পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। এ ক্ষেত্রে ২৮ ও ২৯ আগস্ট থাকবে সাপ্তাহিক ছুটি।

সব মিলিয়ে, আগস্ট মাসে মাত্র দুই দিনের অতিরিক্ত ছুটি নিলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

 

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন অতিরিক্ত ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। সে সময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।