টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ফলে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক পর্যটন এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা উপকেন্দ্রের ট্রান্সফরমারের আশপাশে দ্রুত পানি বাড়তে থাকে।
বুধবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে উপকেন্দ্রের ট্রান্সফরমারের একেবারে কাছাকাছি পর্যন্ত পানি চলে এসেছে।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাজেকে অবস্থানরত পর্যটক ও ব্যবসায়ীরাও দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি কমে উপকেন্দ্র নিরাপদ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।