Image description

লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ইনকিলাব মঞ্চ ইউকে Inqilab Moncho UK।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা সংগঠনের লক্ষ্য হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা এবং বাংলাদেশের সার্বভৌম স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে কনভেনর বেলাল হোসেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সামরিক বাজেট জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ড. নাকিব কামরান ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি তুলে ধরেন।

ইমপ্যাক্ট টিমের লিড রফিক হান্নান আগামী দিনের কর্মসূচি তুলে ধরে জানান, আগামী সেপ্টেম্বরে ইউরোপের বিভিন্ন বড় শহরে “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া গবেষণা টিমের পক্ষ থেকে আশিক এলাহী সীমান্ত হত্যা ইস্যু এবং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব-সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

ড. ঈপ্সিতা ইভা সাংস্কৃতিক আগ্রাসন ও ধর্মীয় হেজেমোনি বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল করিম   সরকারের প্রতি গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান। তার বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন, হত্যার বিচার, সীমান্ত হত্যার অবসান এবং “সব জীবন সমান—ইনসাফ সবার জন্য”—এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি শহীদদের প্রতি গভীর সমবেদনা জানান।

সবশেষে বক্তারা একটি ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।