ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ডিএমটিসিএল এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়ে মেট্রোরেলের ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। তবে ওই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।