শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৭ এর কাছে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সকালের দিকে শেরপুর সীমান্তের মেইন পিলার দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিজিবির টহলদলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে বিজিবি।
৩৯ বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
শীর্ষনিউজ