Image description

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

 

রোববার (২৮ জুন) বিকেলে তাঁর শারীরিক অবস্থার এই ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

শায়রুল কবির খান বলেন, ‘তিনি (মির্জা আব্বাস) পূর্ণ সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

 

গত কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও উপযুক্ত চিকিৎসায় বর্তমানে তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছেন।

 

শায়রুল কবির খান দলের পক্ষ থেকে মির্জা আব্বাসের দ্রুত পূর্ণ সুস্থতা এবং আমাদের মাঝে সশরীরে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এর আগে গত ১৬ মে শনিবার স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ায়র কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।