Image description

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে আইনজীবী) হিসেবে অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে আসামিপক্ষে শুনানি পরিচালনার জন্য একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

মামলার নথি অনুযায়ী, গত মে মাসে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিচার শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে।

গত ১৬ জুন হাইকোর্ট বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষেও আইনগত প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। এজন্য রাষ্ট্রীয় খরচে একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়া হয়।

এর ধারাবাহিকতায় অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হাইকোর্টে আসামিদের পক্ষে আপিল ও ডেথ রেফারেন্স শুনানিতে অংশ নেবেন।