Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন এনসিপি নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা মিতু। তিনি বলেছেন, ‘প্রতিনিয়ত এমন ভুয়া ফটোকার্ড তৈরি করে মানুষের মধ্যে উল্টাপাল্টা তথ্য ছড়ানো হচ্ছে।’

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

 

ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘প্রতিনিয়ত এমন ভুয়া ফটোকার্ড তৈরি করে মানুষের মধ্যে উল্টাপাল্টা তথ্য ছড়ানো হচ্ছে। কী একটা অবস্থা!’

তার পোস্টে একটি ফটোকার্ডের ছবি সংযুক্ত করা হয়। সেখানে তার নামে উদ্ধৃত করে লেখা হয়, ‘পাগলের সুখ মনে মনে, কাগজে উড়ায় টাকা গুনে। জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেমন থাকতে পারে নাই, একই ভুল করার চেষ্টা করলে বিএনপিও থাকতে পারবে না।’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।