Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

শনিবার ফেসবুক পোস্টে তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। সমালোচনা করবো, বিতর্ক করবো কিন্তু সীমান্ত রক্ষার প্রশ্ন এলে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবো। মাইন্ড ইট!

এর আগে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের অমানবিক যে গণহত্যা, যে গণহত্যার কথা বলছি, সেটা ইন্টারন্যাশনাল ল’তে জেনোসাইড বলা হয়, সেটা নয়। এটা ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত চার মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন?

জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তাজুল ইসলাম বলেন, আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদের সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে, তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে।

শীর্ষনিউজ/