চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে এই ঘটনা ঘটে। শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, পাঁচজন পুরুষ ও চার শিশু ছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি বাধা দেয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখার কাছে ভারতের অংশে অবস্থান করছে।