প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১ বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড তুলে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নিতে চাই। মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।
বুধবার দুপুর দুইটার দিকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এ বাজেটকে গণবিরোধী বলে তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। যারা সংসদে ও সংসদের বাইরে এ বাজেটের বিরোধীতা করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এর আগে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন।