জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনে আলোচনা পর্বে নারী সংসদ সদস্যদের হিজাব নিয়ে সরকার দলীয় প্রবীণ সদস্য মনিরুল হক চৌধুরীর ‘কটাক্ষ’ ও দেশ ব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির।
রবিবার (১৪ জুন) রাতে ছাত্র শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে জানানো হয়, বিএনপি কর্তৃক জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ ও অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ১৪ জুন রাত সাড়ে ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হবে। বিক্ষোভ মিছিলটি তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
এই বিক্ষোভ মিছিলে যোগ দিতে ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে।