Image description

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই ডাউন হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী সামাজিক এই যোগাযোগমাধ্যমটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আজ (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিক থেকে এই সমস্যার সূত্রপাত হয়।

ফেসবুকে প্রবেশ করতে গেলে স্ক্রিনে ভেসে উঠছে দ্রুত সমাধানের আশ্বাস। এতে লেখা— ‘Sorry, something went wrong. We're working on it and we'll get it fixed as soon as we can.’