Image description

ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রা নামে বাংলাদেশ মেডিকেল কলেজের এক সাবেক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করেছেন তার সহপাঠী-সহকর্মী ও পরিবারের সদস্যরা। তার ময়নাতদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

 

শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

সহকর্মীদের দাবি, ডা. ধীপ্রা শ্বশুরবাড়িতে প্রায়শই নির্যাতনের শিকার হতেন। ডাক্তারের পরামর্শে মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। 

পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত্যুর আগের তিন দিন তালাবদ্ধ অবস্থায় অভুক্ত ছিলেন তিনি।

 

সহকর্মী ও পরিবারের সদস্যরা ডা. ধীপ্রার ময়নাতদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

ডা. ধীপ্রা ২০১৮ সাল থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। পরে ২০২০ সালে তিনি তার সহপাঠী রহমত রশিদ সিয়ামকে বিয়ে করেন। শ্বশুরবাড়িতে গত ৪ জুন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।

তবে বারডেম হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।