Image description

দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দিয়েছে সরকার। ফলে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে।  

নতুন করে ভ্যাট যুক্ত হলে কেরুর দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা করে বাড়তে পারে।  

সরকারের এই সিদ্ধান্তের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিলের সংশোধনের কথা বলা হয়েছে।  

এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক ছিল। যাতে ভ্যাট ছিল না। কোম্পানিটি কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিতো। এখন নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদ পানে বাড়তি অর্থ গুনতে হবে সেবনকারীদের।