Image description

সাংবাদিক মাসুদ কামালের চিকিৎসক সমাজকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি করবে সংগঠনটি।

মঙ্গলবার (১০ জুন) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয় এসব তথ্য।

নোটিশে বলা হয়, ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের নিয়ে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করা হবে বিক্ষোভ কর্মসূচি। একই সঙ্গে প্রেসক্লাবে দেওয়া হবে স্মারকলিপি।

কর্মসূচিতে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ সংগঠনের সিনিয়র নেতারা থাকবেন বলে জানান হয় নোটিশে।

এতে ড্যাবের কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কর্মসূচি সফল করার আহ্বানও জানান হয়।