কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি গ্যারেজে ঢুকে মালিককে পিস্তল ঠেকিয়ে ১৬টি ইজিবাইকের ৮০টি ব্যাটারি লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১০ জুন) ভোররাতে আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক মো. মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। পরে তাকে হাত-পা বেঁধে পিস্তল ঠেকিয়ে চুপ থাকতে হুমকি দেয়। এরপর তারা গ্যারেজে থাকা ১৬টি ইজিবাইকের ব্যাটারি ও সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।
শীর্ষনিউজ/