Image description

দেশের সাত বিভাগে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ সোমবার (১ জুন) দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে তাপমাত্রা অনেক বেশি থাকবে বলেও জানানো হয়েছে।

বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। এর মধ্যে দুএক জায়গায় সাময়িক সময়ের জন্য মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

এ সময়ে প্রচুর ভ্যাপসা গরমের কারনে মনে হবে, তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে তাপমাত্রা বেশি থাকবে।তাই ওই সময়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।