Image description

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিনে অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার জেলা বিএনপির পক্ষ থেকে আক্কেলপুর উপজেলা কমিটিকে এই বহিষ্কারাদেশের চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গতকাল শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে সোনামুখী ইউনিয়নের সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। উল্টো তারা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ভাঙিয়ে অশ্লীল নাচ-গান এবং আনন্দ উল্লাসে মেতে ছিলেন। তাদের এই আচরণ সম্পূর্ণ অসাংগঠনিক হওয়ায় জেলা বিএনপির নির্দেশক্রমে দুই নেতাকে দল হতে বহিষ্কার করা হলো।