চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে) ভোর সোয়া পাঁচটার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবির টহল দল তাদেরকে আটক করে।
আটকদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনি কার্যক্রম শেষে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হবে।