Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদ রাব্বি মিয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করা হয়েছে।

 

এ কর্মসূচিতে প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের গাজীপুর মহানগরীর সাবেক সভাপতি হাফেজ আবু হানিফ এবং জামায়াতে ইসলামীর পোগলদিঘা ইউনিয়ন সেক্রেটারি আহনাফ বাপ্পী। এ ছাড়া ছাত্রশিবিরের সরিষাবাড়ী উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও অংশ নেন।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রাব্বি মিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে কিছু উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়।

 

এ সময় বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।