Image description

যশোরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বিস্ফোরণে দুই শিশুর শরীর ঝলসে গেছে।

 

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলো ওই এলাকার রাজিব খানের সাত বছরের ছেলে মো. রেজওয়ান এবং মো. ইয়াছিনের চার বছরের ছেলে ইসমাইল ওরফে সিয়াম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খেলাধুলা করার সময় বোমাসদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হলে তারা আহত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

 

রেজওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন বলেন, খবর পুলিশ পরিদর্শন গেছে। খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।