Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি বিএনপি করিয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

আসিফ মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তী সরকারের ওপর দায় চাপাতে নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করা হয়। এই চুক্তি বিএনপি করিয়েছেন। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন।

 

তিনি আরও বলেন, বিএনপি চাইলে এই চুক্তি সংশোধন বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বিষয়ে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি।

 

অন্তবর্তী সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল বলেও দাবি করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।