Image description

য়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ মে দুপুরে ইব্রাহিমপুরের মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেপ্তার তরিকুলের বাড়ি (২০) ওই গ্রামে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন এসব নিশ্চিত করেছেন।

এজাহারের বরাতে তিনি জানিয়েছেন, গত ২০ মে দামুড়হুদার কলাবাড়ী গ্রামে মেয়ের বাসায় বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া খাবার ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্ক এলাকায় তাকে সাহায্য করার কথা বলেন তরিকুল। বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চান তিনি। পরে মেন্দের মাঠে পৌঁছালে ওই নারীকে ধর্ষণ করেন।

ওসি মেসবাহ্ জানালেন, রবিবার রাতে থানায় এসে মামলা করেন অভিযোগকারী বৃদ্ধা। রাতেই গ্রেপ্তার করা হয় তরিকুলকে।