‘দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই-সংবলিত থাকবে নতুন নোটগুলো। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সই ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন ব্যাংক নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা-বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে বাজারে।
জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।