Image description

নাটোরের সিংড়ায় গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার যুবক উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামের মোস্তাকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী একজন প্রবাসী। ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিরাজের।

এ সময় গোপনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। তার পর থেকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে আসছিলেন তিনি। ভুক্তভোগী নারী থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। ভুক্তভোগী নারীর মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।